টাঙ্গাইল প্রতিনিধিঃ
জালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদের টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশ ও জাপার নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সদস্য আশরাফ পাহেলী প্রমুখ। সমাবেশে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ন আহ্বায়ক ফকির শাহ্ আলম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার জনগনের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। তাদের দুর্নীতি করার কোন সমর্থন দেয়া হয়নি। সরকার রাতের আধারে জ্বালানী তেলের দাম অনেক বাড়িয়েছে। এতে করে সকল পন্যের দাম বেড়ে যাচ্ছে। এছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এছাড়াও সরকার উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্পে বড় বড় দুর্নীতি করছে। তাই দুর্নীতি বন্ধসহ জ্বালানী তেলের দাম পুনরায় নির্ধারনের দাবি জানান বক্তারা। এ সময় জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















