Homeআইন-আদালতটাঙ্গাই‌লে বিনা টি‌কে‌টে ভ্রম‌ণের দা‌য়ে লক্ষাধীক টাকা জ‌রিমানা

টাঙ্গাই‌লে বিনা টি‌কে‌টে ভ্রম‌ণের দা‌য়ে লক্ষাধীক টাকা জ‌রিমানা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ

টাঙ্গাই‌লে বিনা টি‌কে‌টে ভ্রম‌ণের দা‌য়ে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এ‌তে ২৪০ জন যাত্রীর কাছ থে‌কে জ‌রিমানাসহ টি‌কে‌টের টাকা আদায় করা হয়। 
বৃহস্প‌তিবার (২২ ডি‌সেম্বর) ট্রেনে বিনা টি‌কে‌টে যাত্রী, হকার, ভিক্ষুক ও হিজরা প্রতি‌রোধ ক‌ল্পে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে সারা‌দিন অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে নেতৃত্ব দেন রেলও‌য়ে পাক‌শি বিভাগীয় বা‌নি‌জ্যিক কর্মকর্তা না‌সির উ‌দ্দিন। 
এই অ‌ভিযা‌নে ২৪০জন যাত্রী‌কে বিনা টি‌কে‌টের দা‌য়ে জ‌রিমানাসহ টি‌কেটের জন‌্য টাকা আদায় করা হয়। এ‌তে জ‌রিমানা ও টি‌কেটমূল‌্যসহ ১ লাখ ১২ হাজার ৬৯০টাকা আদায় করা হয়। এসময় আরএনবি কমান্ডেন্টসহ বঙ্গবন্ধু সেতু স্টেশনের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। 
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নের প্রধান বু‌কিং সহকা‌রি রেজাউল ক‌রিম জানান, স্টেশ‌নে অ‌ভিযা‌নের খবর  পে‌য়ে বিনা টি‌কে‌টের যাত্রী‌দের টি‌কেট কাটার হি‌ড়িক প‌রে যায়। এ‌তে ধ‌লেশ্বরী এক্স‌প্রেস ট্রেনের টি‌কেট স্বাভা‌বি‌ক দি‌নের চে‌য়ে ক‌য়েকগুন বে‌শি বি‌ক্রি হয়। ৮০-৯০টা টি‌কে‌টের চে‌য়ে অ‌ভিযা‌নের ফ‌লে ধ‌লেশ্বরী ট্রেনের টি‌কেট বি‌ক্রি হ‌য়ে‌ছে ৩০০‌টি। তি‌নি আ‌রো ব‌লেন, স্টেশ‌নটির সীমানা প্রাচীর না থাকায় বিনা টি‌কে‌টের যাত্রী, হকার, ভিক্ষুক, হিজরারা ট্রেনে উ‌ঠে প‌রি‌বেশ নোংরা ক‌রে। ফ‌লে প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিরোধ করা সম্ভব হয় না। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য