Wednesday, April 15, 2026
Homeশিরোনামএনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।

আকতার হোসেন জানান, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সীমান্ত খোকন। আজ দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সীমান্ত খোকন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য