Saturday, February 28, 2026
Homeবাংলাদেশউত্তরা টু গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার অনুরোধ

উত্তরা টু গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার অনুরোধ

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে রাজধানীর খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার না করতে নাগরিকদের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।

ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, আজ ভোর থেকেই সড়কটিতে গাড়ির বাড়তি চাপ রয়েছে। সড়কে ভয়াবহ যানজট। টঙ্গীর পর থেকেই গাড়ির গতি খুবই ধীর। যার প্রভাব পড়েছে রাজধানীতে।  যাদের বেশি প্রয়োজন, তাদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য