Sunday, March 1, 2026
Homeদেশগ্রামঅসুস্থ ইউপি চেয়ারম্যানকে দেখ‌তে এমপি শাওন

অসুস্থ ইউপি চেয়ারম্যানকে দেখ‌তে এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন অসুস্থতাজনিত কারণে দেশের বাহির থেকে এসেই লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া কে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে দেখতে যান তিনি।এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার ছেলে ও লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন জুলহাস।আবুল কাশেম মিয়ার সার্বিক খোঁজ খবর নেন এমপি শাওন। পাশাপাশি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন লালমোহন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে দেশের বাহিরে থাকলেও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সার্বিক খোঁজ খবর নেন এমপি শাওন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য