Saturday, July 4, 2026
Homeআইন-আদালতঅভিনেত্রী শাওন ও মাহিয়া মাহি ও শান্তা বিরুদ্ধে থানায় অভিযোগ

অভিনেত্রী শাওন ও মাহিয়া মাহি ও শান্তা বিরুদ্ধে থানায় অভিযোগ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিষয়টি শনিবার দুপুরে মিডিয়াকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের তিন প্রতিনিধি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জিডিতে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য ও পোস্ট করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এসব বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

নির্ভরযোগ্য সুত্র জানায়, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিযোগটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার বিভাগ যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য