Saturday, February 28, 2026
Homeদূর্ঘটনানববধূর সঙ্গে বরের বাড়িতে গেলেন দাদি-নানি, ফিরলেন লাশ হয়ে

নববধূর সঙ্গে বরের বাড়িতে গেলেন দাদি-নানি, ফিরলেন লাশ হয়ে

কুমিল্লার মেঘনা উপজেলায় নববধূর সঙ্গে বরের বাড়িতে গিয়ে ফেরার পথে বাসচাপায় দাদি ও নানি নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নানি মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেক মিয়ার স্ত্রী (৭০) ও দাদি নূরজাহান বেগম (৬৫) একই গ্রামের ফজলুল হকের স্ত্রী।

জানা যায়, উপজেলার রামপুরা সোনাকান্দা এলাকার আলী হোসেনের মেয়ে সিনথিয়ার বিয়ে দেন সোনারগাঁওয়ের পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিনের সঙ্গে। শুক্রবার গ্রাম্য রীতিনীতি অনুযায়ী নববধূর সঙ্গে তার নানি-দাদিও যান বরের বাড়িতে।

বরের বাড়ি থেকে শনিবার সকাল ১০টার দিকে ফিরছিলেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই দাদি ও নানির মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য