Friday, March 13, 2026
Homeনির্বাচনতিন সংসদীয় আসনের উপ নির্বাচন ২৮ জুলাই

তিন সংসদীয় আসনের উপ নির্বাচন ২৮ জুলাই

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপ নির্বাচন ১০ দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়েছে। এ তিন উপ নির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভা শেষে বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দাকার। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন নির্ধারিত তারিখ তথা ২১ জুনই অনুষ্ঠিত হবে। ইসি সচিব আরও জানান, করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যে আইইডিসিআর এর সুপারিশ, স্থানীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য