Thursday, March 12, 2026
Homeবাণিজ্যলকডাউনে খোলা থাকবে ব্যাংকঃ বাংলাদেশ ব্যাংকে

লকডাউনে খোলা থাকবে ব্যাংকঃ বাংলাদেশ ব্যাংকে

কঠোর লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানোর পর এ বিষয়ে সিদ্ধান্ত এসেছে। 

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ওই চিঠির পাওয়ার পর সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিকালে সব তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ‌‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতীত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হলো। এ ক্ষেত্রে লেনদেনের পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য