Homeদেশগ্রামরাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের   সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের   সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য  রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম I

 সাক্ষাতকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ১৭ নভেম্বর ২০২৬ আয়োজিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান । এ সময় রাষ্ট্রপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ, দর্শন ও রাজনৈতিক জীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগের কথা ব্যক্ত করেন। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে রাষ্ট্রীয় কর্মসূচির কারণে এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে যোগদানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

আলোচনায় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম ও সামগ্রিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে  রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য মহামান্য রাষ্ট্রপতির দোয়া কামনা করেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ সাক্ষাৎ মাভাবিপ্রবি পরিবারের জন্য আনন্দ, গৌরব ও অনুপ্রেরণার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য