টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীল সাগর ট্রেনটি পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটের সময় মির্জাপুর থানাধীন মহেড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে মহেড়া স্টেশনের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) যাত্রীবাহী ট্রেনের শেষের বগিটির পিছনের অংশ লাইন চ্যুত হয়। কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
বগিটির চাকা এবং রেলের লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ের কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন শেষের বগিটি লাইনচ্যুত হওয়ায় সেটাকে রেখেই নীল সাগর ট্রেনটি চলে গেছে। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার করছে। তবে সাইড দিয়ে ট্রেন চলাচল করতে পারছে। অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


















