Sunday, March 1, 2026
Homeআইন-আদালতটাঙ্গাই‌লে কি‌শোরী ধর্ষণ মামলা কারাগা‌রে অসুস্থ‌্য আওয়ামী লীগ নেতা‌ হাসপাতা‌লে ভ‌র্তি

টাঙ্গাই‌লে কি‌শোরী ধর্ষণ মামলা কারাগা‌রে অসুস্থ‌্য আওয়ামী লীগ নেতা‌ হাসপাতা‌লে ভ‌র্তি

টাঙ্গাইল শহর আ‌ওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি  গোলাম কিব‌রিয়া বড় ম‌নিরকে কারাগার থে‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

আজ সোমবার (১৫ মে ) রাত সা‌ড়ে ৯টার দি‌কে অসুস্থ‌্যতার কার‌ণে কারাগার থে‌কে তা‌কে  ২৫০ শয‌্যা বি‌শিষ্ট টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

এরআ‌গে এ‌দিন  দুপুর ১২টার  অ‌তি‌রিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন প্রার্থনা কর‌লে বিচারক মাহমুদুল মহসীন তার জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। 
বর্তমা‌নে গোলাম কিব‌রিয়া বড় ম‌নির টাঙ্গ‌াইল ‌জেনা‌রেল হাসপাতা‌লের ৩য় তলার ৬ নম্বর ওয়ার্ডের চি‌কিৎসক‌দের কেবিনে ভর্তি আছেন। 

গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
এ‌বিষ‌য়ে জান‌তে টাঙ্গাইল কারাগা‌রের সুপা‌রের মো. মকলেছুর রহমানের বক্তব‌্য জান‌তে মোবাই‌লে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি। কিছুক্ষন পর আবার যোগা‌যোগ করা হ‌লে ফোন বন্ধ পাওয়া যায়।টাঙ্গাইল আদালতের সরকারী কৌশলী (পিপি) এডভোকেট এস আকবর খান জানান, গত ১৮ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন তিনি। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে। এর প্রেক্ষিতে ৩০ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম জাামিন স্থগিত করে দুই পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে ওই কিশোরীকে ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গোলাম কিবরিয়া তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য