Friday, February 27, 2026
Homeশীর্ষ সংবাদনয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় মকবুল (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ বুধবার বিকালে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি বিএনপির কর্মী কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নয়াপল্টন থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ১০-১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য