Thursday, March 12, 2026
Homeদূর্ঘটনাআর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। নিহত তন্ময় ওই ওয়ার্ডের আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচা বাঁশে পতাকা টানাতে গিয়ে বাসার ৫ তলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য