Thursday, March 12, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

টাঙ্গাইলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন


শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শুক্রবার (২০ মে) সকাল ১১ টায় তিনি কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, টাঙ্গাইলের যে কয়েকটা কেন্দ্র পরিদর্শন করেছি। প্রত্যেকটাই অত্যান্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে। প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল মানুষ। প্রথম ধাপ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। আজকের পরীক্ষারটাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে বলে আমি আশা করি। কোন অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো সে যত বড় শক্তিধর ব্যক্তিই হোক না কেন।
উল্লেখ্য,জেলায় ২৩ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য