Homeআন্তর্জাতিকভোট দিতে গিয়ে কোটিপতি

ভোট দিতে গিয়ে কোটিপতি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যান সাউথ ক্যারোলিনার এক নারী। আর ভোট দিয়ে ফেরার পথেই লটারি জিতে হয়ে গেলেন কোটিপতি। এ ব্যাপারে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে একটি পানশালায় দাঁড়ান। সেখানে মদ্যপান করার সঙ্গে লটারি কাটার কথাও চিন্তা করেন। সে অনুসারে মেগা মিলিয়নের একটি টিকিট কাটেন। সেই টিকিটের ফলাফল বের হতেই তিনি দেখেন, নিজের নম্বরে পুরস্কার জিতেছেন। প্রথমে তিনি পুরস্কারের অঙ্কটা বুঝতে পারেননি, ভেবেছেন দুই হাজার মার্কিন ডলার জিতেছেন। কিন্তু তার স্বামীকে টিকিট আর লটারির ফলাফল দেখাতেই তিনি বুঝতে পারেন তাদের কপালে জুটতে চলেছে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১৭ কোটির বেশি)। লটারি জেতার পর ওই নারী জানিয়েছেন, এত টাকা নিয়ে তারা কী করবেন তা এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য