Saturday, February 28, 2026
Homeঅপরাধসাভারে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী আটক

সাভারে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী আটক

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকার সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে রোববার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এএসআই মোহাম্মদ আলী কিশোরগঞ্জ সদর উপজেলার কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তার বিপি নম্বর ৯৪১৩১৭০৮৪৬। সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলীকে (৩১)।

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সে অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, এপিসিতে ইয়ামিন হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটরের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য