Tuesday, March 3, 2026
Homeআইন-আদালতসন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেফতার

সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেফতার

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে সাহিনুদ্দিনকে (৩৩) কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার মি‌ডিয়া‌কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। এম এ আউয়ালকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়।  তিনি সাহিনুদ্দিন হত্যার মূলপরিকল্পনাকারী ও হত্যা মামলার ১নং আসামি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকাল ৪ টায় রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবে র‌্যাব। 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য