Saturday, February 28, 2026
Homeদেশগ্রামলালমোহন থানা পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

লালমোহন থানা পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন থানার পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। বুধবার দুপুরে তিনি লালমোহন থানায় আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ। এ সময় মাকসুদুর রহমান মুরাদ নেতৃত্বে থানার সুসজ্জিত পুলিশ বাহিনী ডিআইজিকে সম্মান ও সালাম প্রদান করেন।

পরে থানার বিভিন্ন সেবা ডেস্ক, দাপ্তরিক নথিপত্র পরিদর্শন শেষে থানা ভবনের ফটকে ক্রিসমাস ট্রি রোপণ করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএমআক্তারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমানসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য