Saturday, February 28, 2026
Homeদেশগ্রামলালমোহনে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

লালমোহনে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে মো. সালাউদ্দিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  লালমোহন পৌর শহরের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাউদ্দিন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার মাও: সফিউল্যাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে সালাউদ্দিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য