Saturday, February 28, 2026
Homeদেশগ্রামলালমোহনে প্রধানমন্ত্রীর ৭০০ আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীনরা

লালমোহনে প্রধানমন্ত্রীর ৭০০ আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীনরা

দুলাল
জাহিদুল ইসলাম দুলাল,

লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিকদের সাথে নিয়ে এক বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত হয়েছে লালমোহন উপজেলা প্রশাসন। আগামী ২৬ মার্চ ২০২২ তারিখের মধ্যে সারা দেশে লক্ষাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ একটি করে সেমিপাকা একক গৃহ নির্মাণ করে দেওয়া হবে। প্রান্তিক ও সহায়সম্বলহীন এ সকল জনগণের একটি করে সুন্দর ও মনোরম  ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে সরকার এবার প্রয়োজনে জমি ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। জানা যায়, লালমোহন উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় প্রায় ৭০০ টি ঘর নির্মাণ করা হবে। সেই লক্ষ্যে,  শনিবার  লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিতব্য গৃহসমূহের স্থান পরিদর্শন করেন জনাব রাজীব আহমেদ, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, ভোলা। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সোহাগ চন্দ্র ঘোষ, লর্ড হার্ডিঞ্জ, ধলী গৌরনগর, রমাগঞ্জ, বদরপুর ও লালমোহন (সদর) ইউনিয়নসমূহের চেয়ারম্যান, মেম্বার, জমির মালিকসহ স্থানীয় উপকারভোগীরা। জনাব রাজীব আহমেদ এ সময় গৃহ নির্মাণ স্থানসমূহের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সরকারের স্বার্থ বজায় রেখে উপকারভোগীদের জন্য বাস্তবসম্মত, টেকসই এবং আশ্রয়ণ প্রকল্প কার্যালয় হতে সরবরাহকৃত ম্যানুয়েল অনুযায়ী গৃহ নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মমত্বপূর্ণ এ প্রকল্পটি সঠিক ও যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সকলের দায়িত্বশীল সহযোগিতা কামনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য