Saturday, February 28, 2026
Homeদেশগ্রামরাজশাহীর বানেশ্বর বাজারের আমের বাজার এখন জমজমাট।

রাজশাহীর বানেশ্বর বাজারের আমের বাজার এখন জমজমাট।

ফলমৌসুমে রাজশাহীর বানেশ্বর বাজরের আমের বাজার এখন জমজমাট। রাজশাহীর বড় আমের হাটগুলোর মধ্যে পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটের নাম সবার জানা। এই বানেশ্বর হাটে লাখ লাখ টাকার আম প্রতিদিন কেনাবেচা হয়ে থাকে। এই হাট ছাড়াও মৌসুমভিত্তিক উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে কয়েকটি স্থানে অস্থায়ীভাবে আমের বাজার গড়ে উঠেছে। এখন বিশেষ করে লখনাভোগ, গোপালভোগ, রানিপছন্দ, খিরসাপাতসহ (হিমসাগর) প্রতিদিন স্থানীয় বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের ভেতরে বাকি কয়েকটি জাতে আমবাজারে আসবে। 

বানেশ্বর হাটের পেঁয়াজ হাটায় এবং বিড়ালদহ এলাকাজুড়ে আমের অস্থায়ী হাট বসেছে। বিশাল আমের হাটে প্রতিদিন সকাল থেকে কেনাবেচা চলছে। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে বানেশ্বর আম হাট এখন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। যার ফলে পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, বাঘা, চারঘাট উপজেলা এবং নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের বেশিরভাগ আম বিক্রেতাগণ আম বিক্রি করতে আসছেন বানেশ্বর ও বিড়ালদহ বাজারে। এ ছাড়া বেলপুকুর শাহবাজপুর শিবপুরহাটসহ বিভিন্ন গ্রাম এলাকাগুলোতে অস্থায়ীভাবে আমের বাজার বসেছে। 

আম বিক্রেতা মামুন জানান, অন্য বছরের তুলনায় এ বছর আমের বাজার অনেক ভালো। গোপালভোগ এক মণ আম এক হাজার ৭০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। হিমসাগর-বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকা করে। এ ছাড়া বিভিন্ন জাতের স্থানীয় আটিজাতের আম প্রকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য