Sunday, March 1, 2026
Homeশীর্ষ সংবাদরাজধানীতে সকাল থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে

রাজধানীতে সকাল থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে

রাজধানীর তিনটি কেন্দ্রে আজ সোমবার সকাল থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। ফাইজারের এক লাখের কিছু বেশি টিকা বাংলাদেশ পেয়েছে করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। এই টিকা অতি শীতল তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। দেশে শুধু ঢাকা শহরেই এই টিকা দেওয়া হবে।

ফাইজারের টিকা গ্রহীতাদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে বড় কোনো সমস্যা দেখা না দিলে এই টিকা দেওয়ার পরিমাণ বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য