Saturday, February 28, 2026
Homeদেশগ্রামমেঘনা ও তেতুলিয়ায় ইলিশ নেই, জেলেরা হতাশ

মেঘনা ও তেতুলিয়ায় ইলিশ নেই, জেলেরা হতাশ

দীর্ঘ দুই মাস প্রতিক্ষার এক বুক আশা নিয়ে জেলেরা মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করতে গিয়ে জালে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। নদীতে গিয়ে ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। জেলেরা বলছেন, দীর্ঘ দুই মাসের ধার-দেনা ও ঋণ পরিশোধের স্বপ্ন নিয়ে ইলিশ শিকার করতে নদীতে যাচ্ছেন তারা। কিন্তু নদীতে গিয়ে ইলিশ না পেয়ে শুন্য হাতে হতাশা নিয়ে ফিরছেন। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের আভয়াশ্রম হওয়ায় গত ভোলার ১৯০ কিলোমিটার নদীতে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

নদীর তীরে গিয়ে জানা যায়, ইলিশ ধরার নিষেধাজ্ঞা কাটিয়ে গত শনিবার মধ্যরাতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের নেমে পড়েন জেলেরা। কিন্তু নদীতে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছেন না । দুই মাসের ধার-দেনা, মহাজনের কাছ থেকে দাদন ও এনজিওর কিস্তি পরিশোধ তো দূরের কথা ট্রলারের তেলের খরচও উঠছেন জেলেদের। ধনিয়া ইউনিয়নের জেলে মো. মালেক মাঝি জানান, দুই মাস পর ধার-দেনা ও ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক স্বপ্ন নিয়ে নদীতে গিয়েছিলাম। কিন্তু হতাশ হয়ে ট্রলার নিয়ে তীরে ফিরে এসেছি। তিনি আরও জানান, শুক্রবার রাত ১২টার পর থেকে সোমবার পর্যন্ত নদীতে জাল ফেলে প্রতিদিন মাত্র ৩-৪টি ইলিশ মাছ পায়।

নাছির মাঝি এলাকার জেলে ভূট্ট মাঝিসহ একাধিক জেলেরা জানান, আমরা ১০ জন জেলে প্রতিদিন ট্রলার নিয়ে প্রায় ৭ হাজার টাকা খরচ করে নদীতে যাচ্ছি। কিন্তু যে পরিমাণ মাছ পাই তা ৩-৪ হাজার টাকা বিক্রি করতে পারি। এতে তেলের খরচও উঠেনি। তারা আরও জানান, ভাবছিলাম অভিযানের পর নদীতে গিয়ে অনেক মাছ ধরে ধার-দেনা পরিশোধ করতে শুরু করমু। আমাদের দুঃখ দুর হবে কিন্তু তা আর হলো না। অভিযানের দুই মাস যে ধার-দেনা ও এনজিওর কিস্তির টাকা বাকি ছিল তা এখন পরিশোধ করমু কেমনে।

তুলাতুলি মৎস্য ঘাটের মৎস্য ব্যবসায়ী আবু কালাম দালাল জানান, অভিযানের সময় আমরা মৎস্য আড়ৎদাররা ঢাকা, বরিশাল ও খুলনার পাইকারদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে জেলেদের দাদন দিয়েছি। কিন্তু এখন জেলেরা নদীতে গিয়ে ৩-৪টি মাছ নিয়ে ফেরায় আমরা দুশ্চিন্তায় রয়েছি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, অতিরিক্ত নোনা পানি ও দীর্ঘ দিন বৃষ্টিপাত না হওয়ায় নদীতে মাছের পরিমাণ কম। তবে আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে সাগর থেকে প্রচুর ইলিশ নদীতে উঠে আসবে। তখন নদীতে জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য