Saturday, February 28, 2026
Homeঅপরাধমাদারীপুরে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মাদারীপুরে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের একটি খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম ও স্ত্রী মোকসেদা বেগম গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর খালের কচুরিপানার ভেতরে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, নিহত মোয়াজ্জেম একটি লুট মামলার সাক্ষী ছিলেন। এর জের ধরেই হয়তো এ ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন মোয়াজ্জেম সরদার (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগম (৩৪)। কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে দুজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে হত্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য