Saturday, February 28, 2026
Homeআন্তর্জাতিকবিখ্যাত পরিচালক রবি ট্যান্ডন আর নেই

বিখ্যাত পরিচালক রবি ট্যান্ডন আর নেই

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বাবা বিখ্যাত পরিচালক রবি ট্যান্ডন আর নেই। জুহুর বাসভবনে শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

রবি ট্যান্ডন পেশায় একজন পরিচালক এবং প্রযোজক ছিলেন। ‘খেল খেল মে’, ‘আনহোনি’, ‘নজরানা’, ‘জিন্দেগি’-র মতো একাধিক সফল ছবি পরিচালনা করেছেন। পিতৃবিয়োগের খবর অনুরাগীদের নিজেই জানিয়েছেন রাভিনা ট্যান্ডন। নেটমাধ্যমে বাবার সঙ্গে একাধিক ছবি দিয়ে লিখেছেন— ‘তুমি সারাজীবন আমার সঙ্গে পথ চলবে বাবা। তুমি আমার মধ্যে বাঁচবে। তোমাকে কখনও যেতে দেব না। ভালোবাসি। রবি ট্যান্ডনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন জুহি চাওলা, সেলিনা জেটলি, নীলম কোঠারি ও চাঙ্কি পাণ্ডের মতো অনেক বলিউড তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য