Saturday, February 28, 2026
Homeদূর্ঘটনাবাকেরগঞ্জে বাসচাপায় ট্রলিচালকসহ নিহত ৩

বাকেরগঞ্জে বাসচাপায় ট্রলিচালকসহ নিহত ৩

বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন ট্রলির চালক, একজন চালকের সহকারী ও অপরজন তাদের সঙ্গে ছিলেন। দুর্ঘটনায় ট্রলিচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত সহকারী ও অপর ব্যক্তিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য