Saturday, February 28, 2026
Homeবাণিজ্যপদ্মা সেতুর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল যুক্ত হওয়ায় বাসের...

পদ্মা সেতুর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল যুক্ত হওয়ায় বাসের ভাড়া পুনর্নির্ধারণ

পদ্মা সেতুর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল যুক্ত হওয়ায় এ পথের সব বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত বৃহস্পতিবার (৩০ জুন) দিনগত রাত ১২টা থেকে এ রুটের যানবাহনের টোল আদায় শুরু হয়। এর আগে, বুধবার (২৯ জুন) বিআরটিএ নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে।

বিআরটিএ সূত্রে জানা যায়, নতুন ভাড়া নির্ধারণের পর ঢাকার সায়েদাবাদ দিয়ে মাওয়া, ভাঙ্গা ও মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। ৪০ সিটের বাসে আসনপ্রতি ভাড়া ৪৫৪ টাকা আর ৫১ সিটের বাসে আসনপ্রতি ভাড়া ৩৫৬ টাকা। ঢাকা থেকে মাওয়া ও ভাঙ্গা হয়ে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ দশমিক ৫৩ কিলোমিটার। এ পথে চলাচলকারী ৪০ সিটের বাসের ভাড়া ৪২৩ টাকা আর ৫১ সিটের বাসের ভাড়া ৩৩২ টাকা।গোপালগঞ্জ হয়ে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২০৭ কিলোমিটার। এ পথে ভাড়া দাঁড়িয়েছে ৪০ সিটের বাসে ৫৭৫ টাকা আর ৫১ সিটের বাসে ৪৫৬ টাকা।

ঢাকা থেকে ভাঙ্গা ও বরিশাল হয়ে পটুয়াখালীর দূরত্ব ১৯২ কিলোমিটার। এ রুটের ভাড়া ৪০ সিটে ৫৬১ টাকা, আর ৫১ সিটে ৪৪০ টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে মাদারীপুরের দূরত্ব ১১১ কিলোমিটার। এ পথে ভাড়া ৪০ সিটের বাসে ৩৪৪ টাকা, আর ৫১ সিটের বাসে ২৭০ টাকা।

মাওয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও খুলনা হয়ে সাতক্ষীরার দূরত্ব ২৫৭ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৬৮৯ টাকা,আর ৫১ সিটের বাসে ৫৪১ টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে ফরিদপুরের দূরত্ব ১০২ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৩২৩ টাকা, আর ৫১ সিটের বাসে ২৫৩ টাকা। ঢাকা থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী হয়ে পর্যটন শহর কুয়াকাটার দূরত্ব ২৭৬ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৭৬৭ টাকা, আর ৫১ সিটের বাসে ৬০১ টাকা।

ঢাকা থেকে শরীয়তপুরের দূরত্ব ৭৩ কিলোমিটার। এ পথে ভাড়া ৪০ সিটের বাসে ২৫৭ টাকা আর ৫১ সিটের বাসে ২১১ টাকা। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু, মাওয়া ও জাজিরা হয়ে শরীয়তপুরে যাওয়ার আরেকটি পথ আছে। এ পথের দূরত্ব ৭৩ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ২৫৭ টাকা আর ৫১ সিটের বাসে ২০১ টাকা।

মাওয়া, ভাঙ্গা ও বরিশাল হয়ে পিরোজপুরের দূরত্ব ২০৬ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৫৮০ টাকা, আর ৫১ সিটের বাসে ৪৫৫ টাকা। ঢাকা থেকে মাওয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়েও পিরোজপুরের একটি রুট আছে। এ পথের দূরত্ব ২২৭ কিলোমিটার। এ রুটের ভাড়া ৪০ সিটের বাসে ৬১৯ টাকা আর ৫১ সিটের বাসে ৪৮৬ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য