ঢাকা ইমপিরিয়াল কলেজে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পা‌লিত

আজ বুধবার ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে উদ্‌যাপন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব মোঃ শাকিবুল হক শিকদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here