Saturday, February 28, 2026
Homeদেশগ্রামটাঙ্গাই‌লে দুইজন মোটরসাই‌কেল আ‌রোহী নিহত

টাঙ্গাই‌লে দুইজন মোটরসাই‌কেল আ‌রোহী নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় মোট‌রসাই‌কে‌লের দুইজন আ‌রোহী নিহত হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌নিকভা‌বে নিহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। 
র‌বিবার (৬ ন‌ভেম্বর) রাত পৌনে আটটার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার সল্লা এলাকার ১১ নম্বর ব্রিজের কা‌ছে এই ঘটনা ঘ‌টে। 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) শ‌রিফুল ইসলাম জানান, মোটরসাই‌কে‌লের দুইজন বঙ্গবন্ধু সেতুর দি‌কে যা‌চ্ছিল। এসময় মোটরসাই‌কেল‌টি সল্লা এলাকার এক‌টি ব্রিজের কা‌ছে অজ্ঞাত এক‌টি প‌রিবহন তা‌দের চাপা দি‌য়ে চ‌লে। এ‌তে ঘটনাস্থ‌লেই দুইজন নিহত হয়। 
তি‌নি আ‌রো জানান, দূর্ঘটনা কব‌লিত মোটরসাই‌কেলসহ নিহত‌দের মর‌দেহ উদ্ধা‌রে কাজ চল‌ছে। প‌রিচয় শনাক্ত হ‌লে আইনী প্রক্রিয়া শে‌ষে স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য