Sunday, February 22, 2026
Homeঅপরাধটাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জন গ্রেফতার 

টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জন গ্রেফতার 

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন মো. আব্দুল হালিম ওরফে ছানা, মো. পারভেজ, মো. আলী হোসেন, মো. সবুজ মিয়া, আব্দুল আলীম, আব্দুল হালিম, মো. হাসিব খান এবং মো. ওয়াদুদ রহমান শাহীন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

গ্রেফতারকৃত সকল এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য