Saturday, February 28, 2026
Homeদূর্ঘটনাটাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল 

টাঙ্গাইল কালিহাতীতে বালুর নিচে পুতে রাখা অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।কালিহাতী থানার এসআই মনের হোসেন জানান, স্থানীয় লোকজন বালুর নিচে অজ্ঞাত এক যুবকের মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে ৬/৭ দিন আগে যুবকটিকে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য