Saturday, February 28, 2026
Homeবিনোদনগানে গানে সালমানকে স্মরণ করলেন পরীমনি

গানে গানে সালমানকে স্মরণ করলেন পরীমনি


ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। যিনি তার অভিনয়, স্টাইল দিয়ে জয় করে নিয়ে ছিলেন কোটি দর্শকের মন। ক্ষণজন্মা এই নায়কের আজ জন্মদিন। কিংবদন্তী এই নায়ককে তার নিজের সিনেমার গান দিয়েই স্মরণ করলেন নায়িকা পরীমনি।

জন্মদিনে সালমান শাহকে স্মরণ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গানের ইউটিউব লিংক পোস্ট করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ‘পৃথিবীতে সুখ বলে’ শিরোনামের সেই গানটি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সালমান শাহ’।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ঢাকাই চলচ্চিত্রে সালমান শাহর পথচলা শুরু প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। ব্যক্তিগত জীবনে সামিরার সঙ্গে সংসার বেঁধেছিলেন সালমান শাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য