Saturday, February 28, 2026
Homeসড়ক দুর্ঘটনাগাজীপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাপাসিয়ায় সাল্লারবাড়ী মোড় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ দুজন নিহত হয়েছেন। দূর্ঘটনায় নিহত পিকআপচালক জিন্নাত আলী (২৭) কিশোরগঞ্জ সদর থানার হয়বতনগর গ্রামের ঝিনুক মিয়ার ছেলে ও পিকআপের যাত্রী দেলোয়ার হোসেন (২৬) কিশোরগঞ্জ সদর থানার সাতারপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, সকাল সাড়ে ৬টার দিকে সাল্লারবাড়ী মোড় এলাকায় ঢাকামুখী অনন্যা পরিবহণের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক পিকআপভ্যান চালক জিন্নাত আলীকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, গুরুতর আহত পিকআপের যাত্রী দেলোয়ার হোসেনকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে তিনিও মারা যান। এ ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে বলে জানা গেছে।পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস এবং পিকআপ ভ্যান থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য