Saturday, February 28, 2026
Homeদূর্ঘটনাগাজীপুরে শনিবার ভোরে একটি মার্কেটে আগুন

গাজীপুরে শনিবার ভোরে একটি মার্কেটে আগুন

গাজীপুরে শনিবার ভোর সোয়া ৪টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক্সিলেন্ট নামে ছয় তলা ভবনের ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক্সিলেন্ট নামে ছয় তলা ভবনের ওই মার্কেটের চার তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাঁচ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য