Sunday, March 1, 2026
Homeরাজনীতিখালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন

খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন

প্রায় একমাস পর সুখবর পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি করোনামুক্ত হয়েছেন। তৃতীয়বার করোনা পরীক্ষা করে বৃহস্পতিবার সকালে রিপোর্ট নেগেটিভ আসে। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়।  ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফল পজিটিভ আসে। 

এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার দুপুরে বোর্ড বৈঠকে বসে। বোর্ডের সঙ্গে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য