Saturday, February 28, 2026
Homeআইন-আদালতকৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ ক‌রে‌ছেন তার স্ত্রী

কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ ক‌রে‌ছেন তার স্ত্রী

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তার অভিনেত্রী স্ত্রী পিংকি। সুত্রঃ আনন্দবাজার পত্রিকা। 

খবরে বলা হয়, তাদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। এবার সরাসরি অভিনেতা তথা সদ্য বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী পিঙ্কি। অভিনেত্রী পিংকির অভিযোগ, তাকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন। মত্ত অবস্থায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাকে নামিয়ে হেনস্থা করেছেন। পশ্চিমঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘প্রেম’ করছেন কাঞ্চন।

সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় বিনোদন দুনিয়া। সরাসরি সম্পর্ক নিয়ে কোনও কথা না বললেও বাবার দায়িত্ব সঠিকভাবে কাঞ্চন পালন করছেন না বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন স্ত্রী পিংকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য