Sunday, March 1, 2026
Homeবাংলাদেশকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। এর মধ্যে রয়েছে, তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং হতে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। যে কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য