আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩৪ জন প্রাণ হারিয়েছেন । এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৪ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৬২১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
















