Saturday, March 28, 2026
Homeবাংলাদেশস্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ এর  স্ত্রী ইন্তেকাল করেছেন

স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ এর  স্ত্রী ইন্তেকাল করেছেন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজ আজ শনিবার বাংলাদেশ সময় ১১ টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজ অসুস্থ্য থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

এদিকে দিলারা হাফিজের মৃত্যুতে ভোলার লালমোহন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা তিন দিনের শোক ঘোষণা করেছেন। শোক কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা উত্তোলন, মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য