Monday, March 2, 2026
Homeআইন-আদালতলালমোহনে সামাজিক অপরাধরোধে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

লালমোহনে সামাজিক অপরাধরোধে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥
স্কুল শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধরোধে সচেতনতার জন্য স্টুডেন্টস কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- প্রতিপাদ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে লালমোহন থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানম, লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনিসহ আরোও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য