Wednesday, February 18, 2026
Homeদেশগ্রামলালমোহনে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভূক্ত দুই আসামী গ্রেফতার

লালমোহনে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভূক্ত দুই আসামী গ্রেফতার


লালমোহন (ভোলা) প্রতিনিধি:


ভোলার লালমোহনে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।


এরআগে, শুক্রবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকা থেকে দুই মামলায় সাজাপ্রাপ্ত ও চুরি—ছিনতাইসহ ৩ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিরাজ হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। সে ওই এলাকার বেপারী বাড়ির শাহজানের ছেলে।


এছাড়া ওই রাতে লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খলিফা বাড়ি থেকে কামরুল ইসলাম (৩৫) নামের ওয়ারেন্টভূক্ত আরেক আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ।


এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাই আমাদের পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে শনিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য