Tuesday, March 3, 2026
Homeদেশগ্রামলালমোহনে বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জামের বিতরনের উদ্বোধন করলেন এমপি শাওন

লালমোহনে বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জামের বিতরনের উদ্বোধন করলেন এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার কৃষিখাত ও কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনার সরকার হলো কৃষক বান্ধব সরকার। কৃষক ও কৃষির উন্নয়নের জন্য বর্তমান সরকার বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরন করে যাচ্ছেন। এই কারনে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

ভোলার লালমোহনে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ১৮শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন।

তিনি লালমোহন কৃষকদের উদ্দেশ্যে বলেন, বীজ, সার ও যন্ত্রপাতি নিয়ে বসে থাকলে হবে না। লালমোহন উপজেলাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্যে উদ্বৃত্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে। লালমোহন উপজেলার কোন জমি খালি রাখা যাবে না। সকল ফসলী জমি চাষাবাদ করতে হবে।  

শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপেিতেত্ব স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ। অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আমিন প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রত্যেক কৃষকের মধ্যে ড্যাপ সার ২০ কেজি, এমপিও সার ১০ কেজি, বীজধান (আউশ) ৫ কেজি বিতরন করা হয় এবং কৃষকদের মধ্যে ১টি কম্পোউন্ড হারভেষ্টার মেশিন বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য