Saturday, March 28, 2026
Homeদেশগ্রামলালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা

লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা

লালমোহন  (ভোলা) প্রতিনিধি: 

ভোলার লালমোহনে প্রয়াত বাবারবসতভিটা দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সেইভিটা উদ্ধারে স্থানীয় শালিসদের দ্বারে দ্বারে ঘুরছে সন্তানরা। ঘটনাটিউপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজীগ্রামের জয়নাল আবেদিন মিস্ত্রি বাড়ির।

ওই গ্রামের মৃত জয়নাল আবেদিনের রেখে যাওয়া বসতভিটাজবরদখল করার অভিযোগ উঠেছে একই বাড়ির  জালালআহমদের ছেলে জামাল উদ্দিন গংদের বিরুদ্ধে। এমন অভিযোগকরে মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. ইউসুফ মিয়া বলেন, এভিটাতেই থাকতেন তার বাবা। ২০০০ সালে বাবার মৃত্যু হয়। তবেআমরা কাজের তাগিদে  চট্রগামসহ বিভিন্ন স্থানে থাকার সুবাদেবাবার ভিটা খালি থাকে। এ সুযোগে একই বাড়ির মৃত জালালআহমেদের ছেলেরা ওই ভিটা দখল করে ঘর উত্তোলন করে। বিষয়টিস্থানীয় গণমান্য ব্যক্তিদের জানালে একাধিকবার শালিস বৈঠক হয়।তবে প্রতিপক্ষরা কাগজপত্র না দেখিয়ে বারবারই সময় নিয়েকালক্ষেপণ করছে।

ইউসুফ আরও বলেন, প্রায় ৩ মাস আগে এ বিষয়ে লালমোহনথানায় অভিযোগ করি। সেখানেও তারা কাগজপত্র দেখাতে না পেরেবৃহস্পতিবার পর্যন্ত সময় নেয়। কিন্তু বৃহস্পতিবার তারা আরফয়সালায় বসেনি। এদিকে বাবার ভিটাও তাদের দখলে।

এ বিষয়ে জানতে চাইলে মৃত জালাল আহমদের ছেলে জামালবলেন, ইউসুফের পিতা জয়নাল আবেদিন মৃত্যুর আগে এ জমিঅন্যের কাছে বিক্রি করে গেছেন। আমরা ওই ক্রেতার কাছ থেকেক্রয় করেছি। যার দলিলাদিও রয়েছে।

লালমোহন থানার এএসআই মোশারফ জানান, জমি সংক্রান্তবিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শালিসি চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য