Thursday, April 2, 2026
Homeদূর্ঘটনাবরিশালে চরমোনাই মাহফিলের লঞ্চডুবি

বরিশালে চরমোনাই মাহফিলের লঞ্চডুবি

বরিশালের চরমোনাই এলাকায় বুধবার (১ এপ্রিল) দুপুরে বার্ষিক মাহফিলে যোগ দিতে যাওয়া যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ‘মানিক-৪’ ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভাটার টানে পানি নামতে শুরু করতেই হঠাৎ কাত হয়ে পড়ে রিজার্ভ লঞ্চ ‘মানিক-০৪’। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে ডুবে যায় লঞ্চটি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল মানিক-০৪। পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চের পেছনের অংশ হেলে পড়ে এবং একপর্যায়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কোনো যাত্রী বা লঞ্চের কর্মচারী ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, লঞ্চটি যাত্রী নামানোর পর ঘাটে ফাঁকা অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, লঞ্চ ডুবির ঘটনায় এখনও কোনো হতাহত বা নিখোঁজের তথ্য নেই তাদের কাছে। লঞ্চমালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে নদী থেকে লঞ্চ উদ্ধার শুরু হবে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য