Friday, April 3, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু 

টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু 

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আট মাসের শিশুর মৃত্য হয়েছে। অপরদিকে হামে আক্রান্তে আরো ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। 

জেনারেল হাসপাতাল সুত্র জানা যায় গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। এতে করে জেলার সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফাল মারা যায় ।গতকাল বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে ভর্তি করা হয়। 

বুধবার রাত আনুমানিক ৩টার দিকে  শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য বলেন। টাঙ্গাইল জেনারেল হামপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান ব্যাখ্যা করেন, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাবার কারনে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। যার ফলে সে অনুসারে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। 

হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমানের কথায় আজ বৃহস্পতিবার হামের ওয়ার্ডে  রোগীদের সংখ্যা ১৩ জন রযেছে। এছাড়াও তার কথায় জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত ১৭জন ভতি ছিলো এর মধ্যে ৩জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছে। অপর আরেকটি  আট মাসের এক শিশু মারা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য