Wednesday, April 1, 2026
Homeঅপরাধটাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইটভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইটভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলার আবিদ ব্রিকস, বুশরা ব্রিকস, এসকেএস ব্রিকস এবং রাবিয়া ব্রিকস নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ টাকা, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, এসকেএস ব্রিকসকে ৫ লাখ টাকা এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব জানান, অনুমোদনহীনভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশবিরোধী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য