টাঙ্গাইল প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মৎস্য প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন নির্বাচনের ৩১ দফার যে প্রতিশ্রুতি ছিল সে অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও খাদ্য নিরাপত্তা দেওয়া এ বিষয়গুলি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকলেরই সহযোগিতার প্রয়োজন আছে । এছাড়াও তৃণমূল পর্যায়ে অসহায় হতদরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদের জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিবে।
প্রতিমন্ত্রী বলেন, অসহায় মানুষগুলো সহজে যাতে সুলভ মূল্যে দুধ ডিম মাংস নিতে পারে এবং এই রমজানে বাজার যাতে নিয়ন্ত্রণ থাকে সেজন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এছাড়াও সারা বাংলাদেশে পর্যায়ক্রমে সব জেলাতেই এই উদ্যোগটি নেওয়া হবে। যাতে করে মানুষ তার খাদ্যের তালিকায় যে প্রোটিনের প্রয়োজন সেই প্রোটিনের অভাব যতটুকু লাগব করা যায় সেটুকু সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।

















