Sunday, March 1, 2026
Homeশিক্ষা সংবাদআজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

অবশেষে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে এবং প্রতি বিভাগে তিন বিষয়ে (নৈর্ব্যক্তিক) পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিন সকালে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা।

গত বছরের চেয়ে এই সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। অন্যান্য বছর পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার ৩০ দিনে শিক্ষার্থীরা ফল পেয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এই পরীক্ষা নেওয়া হয়। সেই হিসাবে সাড়ে ৯ মাস পর হচ্ছে পরীক্ষাটি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশ নিতে হবে। কেন্দ্রের ভেতরে ও বাইরে পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদেরকে নিজের আসনে বসতে হবে। যৌক্তিক কারণে কারও দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টারে উল্লেখ করে প্রবেশ করতে হবে। কেন্দ্রসচিব এসব পরীক্ষার্থীর তালিকা প্রতিদিন সংশ্লিষ্ট বোর্ডকে জানাবেন। এবারে মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৯৯৮ জন। এছাড়া দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ এবং এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী আছে। পাশাপাশি বিদেশের আটটি কেন্দ্রে ৪২৯ জন পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে। সারা দেশে এসএসসিতে ৩ হাজার ৬৭৯টি, দাখিলে ৭১০টি এবং এসএসসি ভোকেশনালে ৭৬০টি কেন্দ্র আছে। গত বছরের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ১৫১টি আর কেন্দ্র ১৬৭টি বেড়েছে।নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে ইতঃপূর্বে ৯ দফা নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নফাঁস রোধে মুদ্রিত প্রশ্নপত্রের সবকটি সেট ট্রেজারি থেকে পরীক্ষাকেন্দ্রে নিতে বলা হয়।

স্বাস্থ্যবিধি সুরক্ষায় পরীক্ষাকেন্দ্রে একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সঙ্গে না যেতে অনুরোধ করা হয়েছে। নির্দেশনার মধ্যে আরও আছে-যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে পরীক্ষার্থীদের; কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে হবে। আগামীকাল সকালে মানবিকের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকালে ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা। এবার সর্বমোট পরীক্ষা দিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য